ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

পান্ডার জন্মদিনে চীনা রাষ্ট্রদূতের ভিডিও বার্তা, পাঠালেন উপহারও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পান্ডাকে চীন নিজেদের জাতীয় প্রতীক মনে করে। তাই পান্ডাকে নিয়ে তাদের উচ্ছ্বাসেরও শেষ নেই। কূটনীতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন দেশে পান্ডা উপহার পাঠায় চীন। উপহার পাঠিয়েই শেষ নয়, সেই পান্ডাগুলো কেমন আছে তার খোঁজ খবর রাখে এবং প্রয়োজনীয় সহায়তা দেয়। চীন থেকে পান্ডা উপহার পেয়েছে যুক্তরাষ্ট্রও। গত বছর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানায় একটি পান্ডা জন্ম নেয়। তার নাম রাখা হয় জিয়াও কি জি।

জন্মের পর থেকেই নানারকম সমস্যায় ভুগছিল ‘জিয়াও কি জি’। একসময় তার বেঁচে থাকার সম্ভাবনাই ক্ষীণ হয়ে পড়ে। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে জিয়াও। তার প্রথম জন্মদিনে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত কিন গ্যাং। শুধু তাই নয়, পান্ডাটির জন্য উপহারও পাঠিয়েছেন তিনি।

রাষ্ট্রদূত কিন গ্যাং বলেন, করোনার মধ্যে পান্ডাটি পৃথিবীতে এসেছে। জটিল সমস্যা থাকার পরও অলৌকিকভাবে এটি বেঁচে যায়। চীন ও যুক্তরাষ্ট্রের যৌথ সেবা-যত্নে কেবল ‘জিয়াও কি জি’কে বাঁচানো সম্ভব হয়েছে। পান্ডাটি দুই দেশের মধ্যে মধুর সম্পর্ক তৈরি করেছে।

রাষ্ট্রদূত বার্থডে বয় ‘জিয়াও কি জি’র উদ্দেশে বলেন, ‌‘তোমরা এখন আর বিপন্ন প্রাণী নও। তোমাদের পরিবারে এখন প্রায় ১৮০০ সদস্য আছে। তোমরা এখন বিপন্ন প্রজাতি না হলেও আমরা তোমাদের আগের মতোই যত্নে রাখবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

পান্ডার জন্মদিনে চীনা রাষ্ট্রদূতের ভিডিও বার্তা, পাঠালেন উপহারও

আপডেট সময় ১০:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১