ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪০ দিনের মিহাদকে রেখে ডেঙ্গিতে মায়ের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

আহনাফ আল মুত্তাকিন মিহাদ। জন্ম ১১ জুলাই। মিহাদের আজ ৪০তম ঝলমলে সকাল দেখার কথা ছিল। কিন্তু সুবর্ণ সকালটা তার জন্য ছিল ধূসর বিবর্ণ। কারণ এদিন ভোরেই তার গর্ভধারিণী মা তাকে ছেড়ে স্বর্গীয় সিঁড়ি বেয়ে চলে গেছেন।

 মিহাদের মা আকলিমা আক্তার এক সপ্তাহ আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। বুধবার রাতে আকলিমার শারীরিক অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেলে ভর্তি হন। আর বৃহস্পতিবার ঊষার আভা দেখার আগেই দুনিয়া থেকে বিদায় নেন মিহাদের মা আকলিমা।

মিহাদের বাবা মেফতাহুল ইসলামও ডেঙ্গিতে আক্রান্ত। তিনি মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে এসএএস সুপারিন্টেনডেন্ট হিসেবে কর্মরত।

মিহাদ তার বাবা-মায়ের সঙ্গে রাজধানীর শনির আখড়ায় থাকতো। মায়ের ডেঙ্গি ধরা পড়লে এক সপ্তাহ আগে তাকে তার মা সাভারে তার খালার বাসায় নিয়ে আসেন। যেন ছোট্ট শিশু মিহাদের সেবা-যত্নে কোনো কমতি না হয়। সেই কথামতো মিহাদও তার খালার কাছে যত্নেই ছিল। কিন্তু প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মিহাদের কপালে মায়ের আদরমাখা চুমু পড়েনি। পড়বেও না আর কোনোদিন। এমনকি মিহাদ জানবেও না- শেষ কবে তার মা তাকে আদর করে ঘুম পাড়িয়েছিল।

মিহাদের মা-বাবা দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪০ দিনের মিহাদকে রেখে ডেঙ্গিতে মায়ের মৃত্যু

আপডেট সময় ০৭:২১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১