ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডিবি হেফাজতে চয়নিকা ও জিমি

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। অপরদিকে চিত্রনায়িকা পরীমনির কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমিকেও (৩০) আটকের পর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে ডিবির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর পান্থপথ থেকে তাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বেসরকারি একটি টিভিতে সাক্ষাৎকার দিয়ে বের হয়ে আসার পর চয়নিকার গাড়ি আটকায় ডিবি পুলিশ। সেখানে অনেক্ষণ তার সঙ্গে কথা বলেন ডিবির কর্মকর্তারা। পরে হেফাজতে নেওয়া হয় চয়নিকাকে।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর রিমান্ডে থাকা পরীমনি জিজ্ঞাসাবাদে তার বিভিন্ন অপকর্মের সঙ্গে চয়নিকা চৌধুরী ও জিমির সম্পৃক্ততার কথা জানান। এজন্য তাদের দুজনকে আটক করেছে পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের গ্রেপ্তার দেখানো হতে পারে।

পরীমনির অন্ধকার জগতে জড়িয়ে পড়ার পেছনে অন্যতম সাহায্যকারী এই জিমি। যাকে নিয়ে রাত-বিরাতে বিভিন্ন ক্লাবের পার্টিতে পরীমনিকে অংশ নিতে দেখা গেছে। জিমি পরীমনির সঙ্গে সঙ্গী হয়ে অনেক দেশ ঘুরতে যেতেন। তার সঙ্গে বিত্তবানরা থাকত। বিনিময়ে জিমি তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতো। পরীমনির এই অন্ধকার জগতে জড়িয়ে পড়ার পেছনে অন্যতম সাহায্যকারী তার কস্টিউম ডিজাইনার জিমি।

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ডিবি হেফাজতে চয়নিকা ও জিমি

আপডেট সময় ১০:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১