ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রাম্প স্বাভাবিক বিচারবুদ্ধি সম্পন্ন নন: ইরানের প্রধান বিচারপতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের প্রধান বিচারপতি আয়াতুল্লাহ আমোলি লারিজানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাকৃতিক বিচার বুদ্ধি সম্পন্ন নন এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন ও অযৌক্তিক।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় একটি বৈঠকে আমোলি এ মন্তব্য করেন। আমোলি বলেন, “আমেরিকা বিশ্বে বড় বড় অপরাধ সংঘঠিত করেছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আমেরিকার হস্তক্ষেপ বিশেষ করে স্বৈরচারী এবং একতান্ত্রিক সরকারগুলোর প্রতি ওয়াশিংটনের একপেশে সমর্থনের বিষয়েও বিশ্ববাসী অবগত।

বিচারপতি লারিজানি বলেন, “গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব সফরে গিয়ে তলোয়ার নাচে অংশ নিয়েছেন। অন্যদিকে, ইরান এ অঞ্চলে সবচেয়ে বড় ইসলামিক গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও তারই বিরুদ্ধে স্বৈরচারী এবং এক নায়ক শাসন ব্যবস্থার অভিযোগ আনা হচ্ছে !”

ট্রাম্প জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তৃতায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া ২০১৫ সালের পরমাণবিক চুক্তিকে আমেরিকার জন্য বিব্রতকর বলে উল্লেখ করেন। তিনি একে আমেরিকার জন্য সবচেয়ে খারাপ চুক্তি বলেও মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুব্ধ অভিনেত্রী রেশমা, ভীত মিঠু: অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও

ট্রাম্প স্বাভাবিক বিচারবুদ্ধি সম্পন্ন নন: ইরানের প্রধান বিচারপতি

আপডেট সময় ০২:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭