ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বস্ত্র খাতে প্রণোদনা সুবিধা বেড়েছে

অাকাশ জাতীয় ডেস্ক:

বস্ত্র খাতের কম্পোজিট (যারা একই সঙ্গে ফেব্রিকস ও পোশাক তৈরি করেন) মিলের রপ্তানিকারকরা নিজস্ব প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠান থেকে বস্ত্র তৈরি করলেও এখন থেকে নগদ সহায়তা পাবেন। আগে শুধু নিজস্ব প্রতিষ্ঠানে বস্ত্র তৈরি করলে এ সহায়তা পেতেন। গত সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক আব্দুল মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রপ্তানিমুখী কম্পোজিট তৈরি পোশাক উৎপাদনকারী-রপ্তানিকারক প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের (এলসি) মাধ্যমে বিটিএমএ সদস্য মিল থেকে সুতা সংগ্রহ করে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদিত বস্ত্র থেকে প্রস্তুতকৃত পোশাক রপ্তানির বিপরীতে সংশ্লিষ্ট প্রাপক পক্ষ নগদ সহায়তা পাবে। এরই প্রেক্ষিতে আবেদন ফরম ‘খ’ তে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে।

এ সিদ্ধান্ত গত বছরের ২৯ ডিসেম্বর জারিকৃত পণ্যের রপ্তানির বিপরীতে নগদ সহায়তার আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে যে সকল ক্ষেত্রে ইতিমধ্যে আবেদনপত্র দাখিলের নির্ধারিত ১৮০ দিনের সময়সীমা অতিক্রান্ত হয়েছে, সে সকল ক্ষেত্রে এ প্রজ্ঞাপন জারির ৪৫ দিনের মধ্যে আবেদন দাখিল করা যাবে। এছাড়া এ সংক্রান্ত আগের সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বস্ত্র খাতে প্রণোদনা সুবিধা বেড়েছে

আপডেট সময় ০৫:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭