ঢাকা ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রি ফায়ার-পাবজি গেমের কারণে খুন হয় শিশু আবির

আকাশ জাতীয় ডেস্ক:

ফ্রি ফায়ার-পাবজি গেম সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চম শ্রেণির ছাত্র শিশু আবির হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুরের গাংনী থানার ওসি বজলুর রহমান। বুধবার বিকেল ৩টার দিকে গাংনী থানায় হত্যাকাণ্ড সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

হত্যাকাণ্ডের ঘটনায় শিশু আবির হোসেনের মা রোজিনা খাতুন বাদী হয়ে মুজাহিদ ও হামিম নামে দুজনের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা মেহেরপুর আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পরে আদালতের নির্দেশে আসামিদের বয়স ১৪ ও ১৫ বছর হওয়ার কারণে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, মুজাহিদ, হামিম ও আবির তিনজন পরস্পর আত্মীয় হওয়ার কারণে একসাথে খেলাধুলা করতো। মোবাইল ফোনে সাধারণ গেম খেলতে খেলতে একপর্যায় ফ্রি ফায়ার-পাবজি গেমে আসক্ত হয়ে পড়ে তারা। কয়েক সপ্তাহ আগে মুজাহিদের কাছ থেকে আবির হোসেন ফ্রি ফায়ার-পাবজি গেম অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড নিয়ে সেটি পরিবর্তন করে। ওই অ্যাকাউন্টে মুজাহিদের ৫০ হাজার টাকা রয়েছে দাবি করে আবির হোসেনের কাছে অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড অথবা টাকা ফেরত চায় মুজাহিদ। কিন্তু আবির হোসেন আইডি ও পাসওয়ার্ড না দেওয়ায় বিরোধ শুরু হয়।

তিনি আরো বলেন, ঘটনার দিন ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহু নবীর ছেলে হামিমকে সাথে নিয়ে মিরাজ উদ্দীনের ছেলে মুজাহিদ আবির হোসেনকে ডেকে নিয়ে মারধর করে। পরে হামিমের বেল্ট খুলে আবিরের গলায় চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে আবিরের কাছে থাকা তার মায়ের মোবাইল ফোন থেকে মুজাহিদ আবিরের বাবার কাছে হিন্দি ভাষায় ১ লাখ টাকা চাঁদা দাবি করে।

আবিরের বাবা বিষয়টি আবিরের মা রোজিনা ও তার স্বজনদের জানায়। পরে স্বজনরা আবিরকে না পেয়ে বিভিন্ন স্থানে সন্ধান করার পাশাপাশি ৯৯৯ নম্বরে কল দেয়। ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর মুজাহিদ ও হামিমকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায় হত্যার ঘটনা স্বীকার করে তারা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফ্রি ফায়ার-পাবজি গেমের কারণে খুন হয় শিশু আবির

আপডেট সময় ০৬:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১