ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার

প্রথম ধাপে চীন থেকে আসছে ২০ লাখ টিকা

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রথম ধাপে চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা করোনাভাইরাস প্রতিরোধী ২০ লাখ ডোজ টিকা আসছে। বাংলাদেশে পাঠানোর জন্য এসব টিকা চীনের রাজধানী বেইজিংয়ে প্রস্তুত করা হয়েছে।

বুধবার ঢাকার চীনা দূতাবাসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান ফেসবুকে এক পোস্টে লেখেন— চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশ সরকারের কেনা প্রথম চালানের ২ মিলিয়ন (২০ লাখ) টিকা বেইজিংয়ে সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছে। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ সামাল দিতে চীন বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।

অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা টিকা আনার জন্য বেইজিং যাবে বিমান।

এর আগে বাংলাদেশকে ১১ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

এর আগে চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, চীনের সিনোফার্মের সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী টিকার দাম পরিশোধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়িতেই পুড়ে মরলেন ১২ জন! যে ৩ কারণে স্পেনের আগুন এখন নিয়ন্ত্রণের বাইরে

প্রথম ধাপে চীন থেকে আসছে ২০ লাখ টিকা

আপডেট সময় ০৩:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১