ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার জংলি সেজে আফ্রিকান ভাষায় গান গাইলেন হিরো আলম

আকাশ বিনোদন ডেস্ক :

একের পর এক ভিনদেশি ভাষার গান গেয়েই চলেছেন হিরো আলম। সব সমালোচনা ‘থোড়াই কেয়ার’ করে এবার আফ্রিকান ভাষায় গান গাইলেন তিনি।

তবে গানের ভাষা পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা না তানজানিয়ার তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই গানের সঙ্গে তানজানিয়ায় জন্মগ্রহণকারী জানজিবারী তারব গায়িকা ফাতুমা বিনতি বারাকা ওরফে বি কিডুডের একটি গানের সুর ও লিরিক্সের কিছুটা মিল পাওয়া গেছে।

শুক্রবার মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, সারা গায়ে পাতা জড়িয়ে নৃত্যে মেতে উঠেছেন হিরো আলম ও তার সহ-শিল্পীরা। গানটির অধিকাংশ কথা বোঝা না গেলেও গানটিতে নিজের নাম ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি।

গত বছরের ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেই থেমে থামেননি আলম। তিনি ধারাবাহিকভাবে গান করে যাচ্ছেন, এরই মধ্যে তার হিন্দি, ইংরেজি ও আরবিসহ বিভিন্ন ভাষার লিরিক্সের গানও মুক্তি পেয়েছে।

নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেননি। অংশ নিয়েছিলেন নির্বাচনেও। এরপর তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার জংলি সেজে আফ্রিকান ভাষায় গান গাইলেন হিরো আলম

আপডেট সময় ১১:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১