ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান

২০ হাজার টাকায় ভাড়াটে লোক দিয়ে ছেলেকে খুন করান বাবা!

আকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাহাঙ্গীর আলম (২৮) হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জানা গেছে, পেশাদার খুনি ভাড়া করে ২০ হাজার টাকায় জাহাঙ্গীরকে তার বাবাই খুন করান।

এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ওই বাবা, দুই ভাড়াটে খুনিসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো— উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর রজনীলাইন গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সেকান্দর আলী ওরফে সেকান্দর ডাকাত, মাহারাম দক্ষিণপাড়ার মৃত নবী হোসেনের ছেলে সুরুজ মিয়া ও মাহারাম উত্তরপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে পাষণ্ড বাবা মোহাম্মদ আলী।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত ২২ মে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের হাওর থেকে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ যুবকই মোহাম্মদ আলীর ছেলে। আগের দিন রাতে খুনিচক্র মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা করে জাহাঙ্গীরকে। এ ঘটনায় নিহতের বাবা ২২ মে মামলা করেন।

পুলিশ এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিন্তু তাদের জিজ্ঞাসাবাদে ক্লু পায়নি।

তদন্ত কর্মকর্তা বাদীর বন্ধু সুরুজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

সুরুজ স্বীকার করে মাদকাসক্ত জাহাঙ্গীরকে সরিয়ে দিতে বাবা মোহাম্মদ আলী ২০ হাজার টাকায় খুনের মৌখিক চুক্তি করার পর তারা মিশন বাস্তবায়নে মাঠে নামে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

২০ হাজার টাকায় ভাড়াটে লোক দিয়ে ছেলেকে খুন করান বাবা!

আপডেট সময় ০৬:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১