ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টুইটার, গুগলের সাইট ডাউন

আকাশ আইসিটি ডেস্ক :

বিশ্বজুড়ে গুগল, টুইটার ও অ্যামাজনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাইটে সমস্যা দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে এসব সাইটে ঢুকতে গিয়ে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। তবে কেন এই সমস্যা হয়েছে সে ব্যাপারে শেষ খবর পাওয়া পর‌্যন্ত কিছু জানা যায়নি।

এছাড়া বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের পরিষেবা ভেঙে পড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটেও সমস্যা দেখা দেয়। সংবাদ মাধ্যমগুলোর মধ্যে মঙ্গলবার ব্লুমবার্গ, গার্ডিয়ান, সিএনএন, বিবিসি, নিউইয়র্ক টাইমস ও ফিনান্সিয়াল টাইমসে সমস্যা দেখা দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে তাদের সাইটেও সমস্যা দেখা দিয়েছিল। এসব সাইটে এরর শব্দটি দেখা যাচ্ছিল। এ ছাড়া অ্যামাজনের ওয়েবসাইটেও সমস্যা দেখা গিয়েছিল। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপে সমস্যা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের প্রধান সরকারি ওয়েবসাইটে সমস্যা হয়েছিল। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওয়েবসাইটে এরর শব্দটি এসেছে। সেই ক্রটি নিরসনে কাজ চলছে বলে জানানো হয়েছে।

বিবিসি ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে তাদের ওয়েবসাইটে সাময়িক সমস্যা দেখা দিয়েছিল।

ক্লাউড কম্পিউটিং প্রোভাইডার ‘ফাস্টলি’ এই ওয়েবসাইটগুলোর দায়িত্বে রয়েছে বলে জানা গেছে। তাদের কোনো সমস্যার জেরেই এই সাইটগুলো কাজ করছে না বলেও মনে করা হচ্ছে। তবে পুরো বিষয়টির উপর তারা নজর রাখছে বলে ফাস্টলির পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টুইটার, গুগলের সাইট ডাউন

আপডেট সময় ১০:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১