ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তপুর দুর্দান্ত গোলে আফগানদের রুখে দিল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে ম্যাচে শক্তিশালী আফগানিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। খেলার শেষ মুহূর্তে তপুর বর্মনের গোলে সমতায় ফিরে বাংলাদেশ।

বৃহস্পতিবার কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর আগে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা।

ম্যাচের প্রথমার্ধে কোনো পক্ষই গোল করতে পারেনি। তবে বিরতি থেকে ফিরে এসে ৪৮ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠিয়ে আফগানদের এগিয়ে দেন আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফি। খেলার শেষ মুহূর্তে অর্থাৎ ৮৪ মিনিটে তপুর বর্মনের গোলে সমতায় ফিরে বাংলাদেশ।

এনিয়ে ৬ ম্যাচে ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-এ সবার শেষে অবস্থান বাংলাদেশ। সমান সংখ্যক ম্যাচের ১ জয়, ২ ড্র এবং ৩ হার নিয়ে তিনে উঠে এসেছে আফগানিস্তান। অন্যদিকে, ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাকলেস ফটোশুটে ট্রোলের মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

তপুর দুর্দান্ত গোলে আফগানদের রুখে দিল বাংলাদেশ

আপডেট সময় ১১:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১