ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার ভ্যাকসিন কিনতে এ সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

রাশিয়ার ভ্যাকসিন কেনার বিষয়ে চলতি সপ্তাহে দাম নির্ধারণ করে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

রোববার (৩০ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে এক পর্যালোচনা সভা শেষে তিনি একথা জানান।

রাশিয়ার ভ্যাকসিন কেনার বিষয়ে মহাপরিচালক বলেন, আমরা চিঠি লিখেছি। তারা আমাদের জানিয়েছেন, কিছু তথ্য দিয়েছে। আমরা পর্যালোচনা করে তাদের রিপ্লাই দেবো। তারপর সিদ্ধান্ত হবে। দাম এখনও ঠিক করে পাঠানো হয়নি। এ সপ্তাহের মধ্যে আমরা পাঠাবো।

অ্যাস্ট্রাজেনেকার টিকার বিষয়ে মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তারা দেবে না এটা বলেনি। এখনও বলছে দেবো।

ফাইজারের এক লাখ ৬২০ টিকা রাত সাড়ে ১১টায় দেশে আসবে বলেও এসময় জানান অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ার ভ্যাকসিন কিনতে এ সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত

আপডেট সময় ০৬:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১