ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, আটক ৬

আকাশ জাতীয় ডেস্ক :

আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। ঘটনার শিকার তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আশুলিয়া সিএন্ডবি বাইপাস সড়কে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিউ গ্রাম বাংলা পরিবহনের বাসের হেলপার ও সুপারভাইজারসহ ছয়জনকে এ ঘটনায় আটক করেছে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে।

আশুলিয়া থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ভিকটিম তরুণী মানিকগঞ্জ থেকে নারায়ণগঞ্জের বাসে উঠেছিলেন। কিন্তু রাত ৮টার দিকে নবীনগর বাসস্ট্যান্ডে তাকে বাস থেকে নামিয়ে দেয়া হয়।

এরপর তিনি নিউ গ্রাম বাংলা পরিবহন নামে একটি বাসে ওঠেন টঙ্গী যাওয়ার উদ্দেশে। পথে আশুলিয়া গরুর হাট এলাকার আগেই ওই বাসের অন্য যাত্রীদের নামিয়ে বাস আবার নবীনগরের দিকে নিয়ে যায় অভিযুক্তরা।

পথে বাসের দরজা জানালা বন্ধ করে তাকে ধর্ষণ করে চালক ও হেলপারসহ অন্যরা। রাত প্রায় ১১টার দিকে আশুলিয়া ব্রিজ এলাকায় বাইপাস সড়কে বাসটিকে সন্দেহ হলে টহল পুলিশ ধাওয়া করে। এক পর্যায়ে বাসটিকে থামাতে সক্ষম হয় পুলিশ।

পরে ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছয়জনকে বাসসহ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সকালে ওই তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি নিজেই মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে ওই তরুণী মানিকগঞ্জে তার বোনের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে শুক্রবার সন্ধ্যার পর ফিরতে গিয়েই এ ঘটনার শিকার হন তিনি।

দেশে এর আগেও চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

২০১৭ সালে একটি চলন্ত বাসে একজন তরুণীকে গণধর্ষণের পর ঘাড় মটকে হত্যা করে রাস্তার পাশে ফেলে দেয়ার ঘটনা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, আটক ৬

আপডেট সময় ০৫:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১