ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

সরকার গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক চায়: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার। বৈরিতা হোক, বৈরী সম্পর্ক হোক এটা আমিও চাই না। কোনো সংঘর্ষ চাই না, একটা সুসম্পর্ক থাকুক। এটা সরকারের জন্য ভালো, গণমাধ্যমের জন্য সুখকর।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় নিয়ে জানতে চাইলে কাদের বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম এবং সংবাদপত্রশিল্প নিয়ে, কিছু বিষয় নিয়ে, অধিকার নিয়ে, দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে কিছু বিষয় আছে। এগুলো আমাকে রোলিং পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তারা জানিয়েছেন।

ওই সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, এখানে তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। তথ্য মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। বিশেষ করে কিছু কিছু বিষয় আছে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা। ‘সমস্যাগুলো তারা বলেছেন। আমি সমাধানের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। দাবি-দাওয়াগুলো নেত্রীকে জানাব।

মামলা প্রত্যাহারের করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় তারা বলেছেন। আলাপ করতে হবে।

সাংবাদিক নেতাদের দাবি-দাওয়া সমাধানযোগ্য মনে করছেন কি না জানতে চাওয়া হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এই নেতাকে।

তিনি বলেন, দেখুন আমি তো এভাবে মন্তব্য করতে পারি না। এখানে সরকারের ব্যাপার আছে। মামলাটা আদালতে গেছে। আইনমন্ত্রীর সঙ্গে আলাপ করতে হবে। সার্বিক বিবেচনা করার পর সবার সঙ্গে আলাপ করার পর বলতে পারব।

Tag :
আপলোডকারীর তথ্য

দাম্মাম ও রিয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত

সরকার গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক চায়: কাদের

আপডেট সময় ০৫:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১