ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

কোয়ারেন্টাইনে ধর্ষণ: গ্রেপ্তারের পর বরখাস্ত পুলিশ কর্মকর্তা

আকাশ জাতীয় ডেস্ক:

ভারত থেকে ফিরে খুলনার একটি আইসোলেশন কেন্দ্রে কোয়ারেন্টাইনে থাকা এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে মোখলেছুর রহমান নামে পুলিশের একজন সহকারী সাব ইন্সপেক্টরকে (এএসআই) গ্রেপ্তারের পর সাময়িক বরখাস্ত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

সোমবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর বিকালে বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন কেএমপির ডিসি (দক্ষিণ) আনোয়ার হোসেন।

গত ১৩ মে যশোরের বেনাপোল হয়ে বাংলাদেশে ফেরেন ভারতে আটকেপড়া ওই তরুণী। ফেরার পর সেদিনই খুলনা শহরের একটি আইসোলেশন কেন্দ্রে তাকে সরকারের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়। সেখানে প্রেমের ফাঁদ পেতে পুলিশ কর্মকর্তা মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওই তরুণীর।

এই অভিযোগে তরুণী নিজেই বাদী হয়ে সোমবার খুলনা সদর থানায় মামলা করেন। পরে অভিযুক্ত এএসপিকে গ্রেপ্তার করে খুলনা সদর থানা পুলিশ। এই ঘটনায় তাকে পুলিশ বিভাগ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কোর্ট অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন। তিনি যশোর সদরের দৌলদিহি এলাকার মৃত মো. সেকেন্দার আলীর ছেলে।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ এক প্রজ্ঞাপন জারি করে ভারতফেরত যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশনা দেয় সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা

কোয়ারেন্টাইনে ধর্ষণ: গ্রেপ্তারের পর বরখাস্ত পুলিশ কর্মকর্তা

আপডেট সময় ০৯:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১