ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চাঁদা আদায়, মোহাম্মদপুরে ‘ভুয়া’ সাংবাদিক গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদা আদায়ের সময় রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান থেকে একজন ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তার নাম মো. মেহেদী হাসান।

রবিবার বিকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব জানতে পারে মোহাম্মদপুর এলাকায় একদল প্রতারক সাংবাদিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। র‌্যাব-২ এর একটি দল গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা উদ্যান থেকে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদা আদায়ের সময় মেহেদী হাসানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর মেহেদী হাসানের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি নিজেকে একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন। সাংবাদিক হিসেবে এই পত্রিকার পরিচয়পত্র কার্ড প্রদর্শন করে থাকে। তিনি সাংবাদিক পরিচয়ে দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করাটাই মূলত তার কাজ। তিনি এর আগে একটি সাপ্তাহিক পত্রিকায় কাজ করতেন। ওই পত্রিকার পরিচয়ে জনসাধারণের সাথে প্রতারণাসহ চাঁদাবাজির অভিযোগে তাকে ওই পত্রিকার বহিষ্কার করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ৩৮১টি শিল্প কারখানা রুগ্ন বা বন্ধ: জানালেন শিল্পমন্ত্রী

চাঁদা আদায়, মোহাম্মদপুরে ‘ভুয়া’ সাংবাদিক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১