ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাজধানীতে চার কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কদমতলীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মো. আবুল কাশেম ও মো. সোহেল মিয়া।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর বলেন, একই দিনে বিকেল সাড়ে ৫টার দিকে কদমতলীর মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে থেকে এক কেজি গাঁজাসহ মো. সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।

দুই আসামির বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি জামাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

রাজধানীতে চার কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট সময় ১১:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১