ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম দশকে মসজিদুল হারামে ১৫ লাখ মুসল্লির নামাজ আদায়

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রমজানের প্রথম দশকে মক্কার পবিত্র মসজিদ মসজিদুল হারামে আনুমানিক ১৫ লাখ মুসল্লি নামাজ আদায় এবং ওমরাহ পালন করেছেন।

করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা আমলে অংশ নিয়েছেন বলে সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ জানিয়েছে।

খবরে বলা হয়, করোনা ভ্যাকসিন নেওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের পবিত্র মসজিদে প্রবেশ করতে হয়েছে। মসজিদুল হারামের ভেতরে ইবাদত করার জন্য সামাজিক দূরত্ব ও মাস্ক পরাসহ কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করেন মুসল্লিরা।

চলতি সপ্তাহে মক্কা ও মদিনায় তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সে কারণে মসজিদ-আল হারামে আসা অতিথিদের গরমের তীব্রতা থেকে রক্ষার জন্য কাবা প্রাঙ্গণে বড় একটি ছাতা রাখা হয়।

করোনা মহামারি বিবেচনায় এবার হারামাইন শরিফাইনে তারাবির নামাজ ১০ রাকাত পড়ানো হচ্ছে। পাশাপাশি তাহাজ্জুদ হচ্ছে তিন রাকাত।

ইবাদতকারীদের মসজিদুল হারামের আবদুল্লাহ সম্প্রসারণ এলাকার, প্রথম তালা, ছাদ এবং প্রাঙ্গণে ইবাদতের অনুমতি দেওয়া হয়েছে।

ইফতার বাইরে থেকে সরবরাহ স্থগিত করে এর পরিবর্তে পৃথক ইফতার বিতরণ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথম দশকে মসজিদুল হারামে ১৫ লাখ মুসল্লির নামাজ আদায়

আপডেট সময় ০৫:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১