ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ের তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা বিক্ষোভ দেখান।

শ্রমিকদের বিক্ষোভে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সরে যেতে বলে। কিন্তু তারা পুলিশের অনুরোধ সত্ত্বেও সড়ক থেকে সরছিলেন না। বেলা ১১টার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা সরেননি। পরে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইনজামামের চোখে বিশ্বকাপ না জেতা সেরা ১২ ক্রিকেটার

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০২:৩২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১