ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি

আকাশ জাতীয় ডেস্ক: 

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন ও অপব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী যুব আন্দোলন।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার ডিজিটাল আইনসহ নানা রকম আইন করে দেশকে কল্যাণমূলক রাষ্ট্রের পরিবর্তে কর্তৃত্বমূলক রাষ্ট্রে পরিণত করেছে। স্বাধীনতার ৫০ বছরে এসেও জনগণের কণ্ঠরোধ করার মতো আইন যে সরকার করে, তারা জনগণের প্রতিনিধিত্ব করে না।

আরও বলেন, যেকোনো দেশে আইন তৈরি করা হয় জনগণের সুবিধার কথা বিবেচনা করে। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের বাকস্বাধীনতার ক্ষেত্রে আতঙ্কে পরিণত হয়েছে। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা সুচিন্তিত মতামত লিখতে চায়, এর মাধ্যমে তাদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চলছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আপনারা নিজেদের স্বার্থরক্ষায় করা এসব আইনের মাধ‌্যমে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে জনগণের মুখোমুখি দাঁড় করানো থেকে বিরত থাকুন। তা না হলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। এদেশর মানুষ তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। প্রয়োজনে নিজেদের কথা বলার স্বাধীনতার অধিকারও জনগণ আদায় করে নেবে।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুর আহমেদ সাকী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি

আপডেট সময় ০৫:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১