ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

শিবগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার বাবুপাড়ায় যমুনা পাল (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ মার্চ) দিনগত রাতের কোনো এক সময় নিজেদের ভাড়া বাসায় খুন হন তিনি।

স্থানীয়রা জানান, নিহত যমুনার একমাত্র ছেলে উজ্জ্বল পাল রাজশাহীতে একটি স্বর্ণকারের দোকানে কাজ করেন। ২০ বছর আগে স্বামী সুকুমার তাদের ছেড়ে চলে যাওয়ায় পুত্রবধূ ও নাতির সঙ্গে শিবগঞ্জ পৌর এলাকার বাবুপাড়া গ্রামের লুলুর বাড়িতে ভাড়া থাকতেন যমুনা। বুধবার রাতে যমুনা ভাড়া বাসায় নিজ ঘরে ঘুমিয়েছিলেন। এরপর রাতের কোনো এক সময় কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেন। সকালে তার ঘরের দরজা খোলা পাওয়া যায় এবং খাটের ওপর তার রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের ভাই জন পাল এবং বোন জোসনা রানী হালদার তাদের বোন হত্যার বিচার দাবি করেন।

অন্যদিকে, নিহতের ভাতিজি আলো পাল দাবি করেন, কেউ তার ফুপুকে (যমুনা) ঘরে ঢুকে হত্যা করলো, আর বাড়ির লোকজন কিছুই টের পেলেন না, তা হতে পারে না।

তিনি হত্যাকাণ্ডের জন্য তার ভাবিকে (যমুনার পুত্রবধূ) দায়ী করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

শিবগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৫:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১