ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৬ জাহাজে ভাসানচরের পথে ২২৬০ রোহিঙ্গা

আকাশ জাতীয় ডেস্ক: 

পঞ্চম ধাপের প্রথম যাত্রায় দুই হাজার ২৬০ রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি জাহাজ।

বুধবার সকাল ১০টার দিকে ছয়টি জাহাজে ওই রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশে রওনা দেন।

এর আগে মঙ্গলবার দুপুর ১টায় পঞ্চম দফার প্রথম অংশে ২০টি বাসে করে এক হাজার, বিকাল সাড়ে ৩টায় আরও ২০টি বাসে এক হাজারসহ মোট দুই হাজার ২৬০ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু নিয়ে উখিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে বাসগুলো রওয়ানা হয়।

রোহিঙ্গাদের বহনকারী বাস নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দুটি বাস, দুটি অ্যাম্বুলেন্স সঙ্গে যেতে দেখা যায়। এছাড়াও তাদের মালামাল বহন করে ১১টি কার্গো ভ্যান।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা বলেন, এখন পর্যন্ত ১০ হাজার রোহিঙ্গা ভাসানচরে গেছেন।

উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের দমন-পীড়নে নিপীড়িত ও বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সাড়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে টেকনাফ ও উখিয়ার ক্যাম্পগুলোতে বসবাস করছেন। তাদের নিজ দেশে সসম্মানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার। তবে এখানকার ঘিঞ্জি পরিবেশ থেকে নিরাপদ জীবনযাপনের জন্য আপাতত এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ জাহাজে ভাসানচরের পথে ২২৬০ রোহিঙ্গা

আপডেট সময় ১২:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১