ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা ছাড়া হজ নয় : সৌদি সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যারা হজ করতে সৌদি আরব যেতে চান, তাদের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া বলেছেন, মহামারি করোনার সময়ে সামনের হজ পালনে ইচ্ছুকদের অবশ্যই করোনার টিকা নিতে হবে। গতকাল সোমবার সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। খবর আরব নিউজের।

আল-রাবিয়া আরও জানান, পবিত্র হজ আয়োজনে এই মহামারির সময়ে সৌদি সরকার সব প্রস্তুতি নিয়েছে। হজ ব্যবস্থাপনার যাতে কোনও ত্রুটি না হয় সেজন্য মদিনার স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বন্ধ করে দেয় সৌদি আরব সরকার। দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ৪ অক্টোবর থেকে কঠোর নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে ফের শুরু হয় ওমরাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিকা ছাড়া হজ নয় : সৌদি সরকার

আপডেট সময় ০৮:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১