ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে বাম ছাত্রজোটের মিছিল শুরু

আকাশ জাতীয় ডেস্ক:  

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গ্রেফতারকৃত আট নেতাকর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যাচ্ছে বাম জোটের ছাত্র সংগঠনগুলো।

সোমবার (১ মার্চ) দুপুর ১২টায় শুরু হয় মিছিল।

মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনার, দোয়েল চত্বর ও হাইকোর্টের মোড় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন। মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফাসহ কয়েকজন।

সরকারবিরোধী লেখালেখির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছর ৬ মে লেখক মুশতাক আহমেদকে গেফতার করে র‌্যাব। বন্দী অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়। এরপর থেকেই লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে বিভিন্ন সংগঠন জোরালো প্রতিবাদ কর্মসূচি পালন করছে। মুশতাকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গ্রেফতারকৃত আট নেতাকর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যাচ্ছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে বাম ছাত্রজোটের মিছিল শুরু

আপডেট সময় ০১:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১