ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্র কুর্দি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে: এরদোয়ান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র কুর্দি সশস্ত্র বিদ্রোহীদেরকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসে তাইয়েপ এরদোয়ান। এর আগে গতকাল তুরস্কের সেনাবাহিনী কুর্দি যোদ্ধারা পুলিশসহ দেশটির ১৩ বেসামরিক লোককে হত্যা করেছে বলে জানায়।

আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে তুরস্কের ১৩ নাগরিক হত্যায় শোক প্রকাশ করে। একই সঙ্গে ওই বিবৃতিতে তুরস্কের ১৩ নাগরিক সত্যি সত্যি হত্যার শিকার হয়েছে কি না যুক্তরাষ্ট্র সেটা নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছে বলে জানায়। ওই বিবৃতিতে বলা হয়, ‘যদি তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে’র হাতে তুরস্কের নাগরিকদের হত্যার তথ্য সত্যি হয়, আমরা এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’

যুক্তরাষ্ট্রের বিবৃতির পরিপ্রেক্ষিতে সোমবার এক টেলিভিশন বক্ততৃায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যুক্তরাষ্ট্রের বিবৃতিকে প্রহসন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন,` যুক্তরাষ্ট্রের বিবৃতি হাস্যকর। তাদের পাশে বা পেছনে থেকে তোমরা বলছো তোমরা সন্ত্রাসীদের সমর্থন করো না!’

এরদোয়ান আরও বলেন, ‘তুরস্কের নাগরিকদের হত্যার পর ন্যাটোর হাতে দুটো অপশন আছে। যদি এবং কিন্তু ছাড়া কোনো প্রশ্ন না করে তুরস্কের সঙ্গে কাজ করা, দ্বিতীয় অপশন হলো প্রতিটি হত্যা এবং রক্তপাতের সহযোগী হওয়া।’ সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে তুরস্কের ঘরের দরজায় এসে নিষ্পাপ নাগরিকদের হত্যা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তুরস্ক চলতি মাসে উত্তর ইরাকে কুর্দিস্তানের পিকেকে‘র বিরুদ্ধে `ঈগলের থাবা ২‘ নামে এক সামরিক অভিযান শুরু করে। কুর্দিদের হাতে জিম্মি হওয়া তুরস্কের ১৩ নাগরিককে উদ্ধার করতে ওই অভিযান শুরু করা হয়। অভিযানে কুর্দি সশস্ত্র বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়।

গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলসি আকর বলেন, অভিযানে কুদি যোদ্ধাদের তিন সিনিয়র সদস্যসহ ৪৮ জন নিহত হয়েছে, দুই বিদ্রোহীকে জীবিত বন্দী করা হয়েছে। অভিযানে তুরস্কের তিন সেনা আহত হয়েছে।

তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব পিকেকে‘কে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে। সশস্ত্র এই বাহিনীটি ১৯৮৪ সাল থেকে তুরস্কের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্র কুর্দি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে: এরদোয়ান

আপডেট সময় ১০:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১