ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় নির্বাচনে সেনা চায় কল্যাণ পার্টি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ কল্যাণ পার্টি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের কমপক্ষে ৮ দিন আগে সেনা মোতায়েন ও সহায়ক সরকারের দাবি জানিয়েছে। আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে বৃহস্পতিবার এ দাবি জানায় দলটি।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপে কল্যাণ পার্টি ৮টি সুপারিশ করেছে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে সংলাপে অন্যান্য কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দলটির চেয়ারম্যান জানান, তারা চারটি বিষয়ে প্রাধান্য দিয়েছেন। এর মধ্যে রয়েছে- সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির সক্ষমতা বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আসনের সীমানা পুনঃনির্ধারণ ও জোটভুক্ত দলগুলোকে ওই জোটের শরিক দলের যে কোনো প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ দেওয়া।

গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করল সাংবিধানিক প্রতিষ্ঠিানটি। দিনের শেষেভাগে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপ করবে ইসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয় নির্বাচনে সেনা চায় কল্যাণ পার্টি

আপডেট সময় ০২:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭