ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাল ছাড়াই খিচুড়ি রান্নার রেসিপি

আকাশ নিউজ ডেস্ক: 

খিচুড়ি খেতে বাঙালির কোনো উপলক্ষ প্রয়োজন হয় না। ঋতু নয় বরং খিচুড়ি খেতে আমাদের দরকার মুড। যেকোনো খিচুড়ি যেকোনো ঋতুতে খেতে বাঙালির জুড়ি মেলা ভার। সেটা যদি চাল ছাড়া খিচুড়ি হয় তবে স্বাদে বৈচিত্র্য এনে দিবে। শীতকালে ঠান্ডার সময় গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগবে ভোজনরসিকদের। রান্না করতে পারেন ভিন্ন স্বাদের দুটি রেসিপি।

ভুনা খিচুড়ি –

উপকরণ :

সাবু ১ কাপ, মসুর ডাল ১ কাপ, হাঁসের ডিম ২ টা, মাঝারি পেঁয়াজ ২ টা, রসুন ৪ কোয়া, দারুচিনি ১১/২ ইঞ্চি, ছোট এলাচ ৫ টা, লবঙ্গ ৫ টা, সাদা জিরা গুঁড়া ১/২ চা চামচ, ধনে গুঁড়া ১/২ চা চামচ, তেজপাতা ৫ টা, গোটা শুকনা মরিচ ২ টো , গোলমরিচ গুঁড়া গোটা তিনেক, লবণ ও চিনি স্বাদমতো, গরম মশলার গুঁড়া ১/২ চা চামচের একটু কম, আদা বাটা ১ ইঞ্চি, ঘি ১/২ কাপ, কিশমিশ ১ টেবিল চামচ।

তৈরির পদ্ধতি : 

সাবু, ডাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে কাপড়ের ওপর একটু শুকিয়ে নিন। দুটা ডিম, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, আদা বাটা, গরম মশলা গুঁড়া দিয়ে ফেটিয়ে নিন। এবার সাবু ও ডালের সঙ্গে ডিম মিশিয়ে ভাল করে মাখুন। ১৫ মিনিট রাখার পরে কড়াইতে ঘি দিয়ে পেঁয়াজ কুচি ভেজে তুলে নিন। ওই ঘিয়ে আস্ত গরম মশলা, তেজপাতা, রসুন, কিশমিশ, সাবু-ডাল দিয়ে মাঝারি আঁচে ভাল করে ভেজে নিন। এর মধ্যে ৮ কাপ পানি দিন। লবণ, স্বাদমতো মিষ্টি, টুকরো আলু দিয়ে দিতে হবে মিশ্রণটি ফুটতে দিন। ফুটে উঠলে ভাল করে নেড়ে আঁচ কমিয়ে ঢাকা দিতে রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন। খিচুড়ি ফোটার সময় হবে শুকনা মরিচ দিন। সাবু-ডাল সিদ্ধ হলে পেঁয়াজ ভাজা খিচুড়িতে মিশিয়ে দিন। সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

কিমা খিচুড়ি-

উপকরণ :

দালিয়া/গমের সুজি ১ কাপ, মসুর ডাল ১ কাপ,সবজি (পছন্দমতো) টুকরো করা ২ কাপ, কিমা ৫০০ গ্রাম, ভেজিটেব্‌ল অয়েল ৩ বড় চামচ, গোটা জিরা ১ চা চামচ, পেঁয়াজ (কুচি) ১ টা, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, টমেটো (কুচি) ২ টো, ধনে গুঁড়া ২ চা চামচ, জিরে গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ২ চিমটে, গরম মশলা ১ বড় চামচ, চিকেন স্টক কিউব ২ টো, লবণ স্বাদমতো, মরিচের গুঁড়া ১ চা চামচ।

তৈরির পদ্ধতি :

দালিয়া/গমের সুচি ও চাল একসঙ্গে ভাল ভাবে ধুয়ে নিন। পানি ফেলে দিয়ে ২০ মিনিট দালিয়া শুকাতে দিন। এবার প্রেশার কুকারে অল্প আঁচে তেল গরম করে জিরা ফোড়ন দিন। অল্প ভাজা হলে পেঁয়াজ দিয়ে বাদামি রং ধরার আগেই আদা-রসুন বাটা দিয়ে দিন। মিনিট খানেক পর গুঁড়া মশলা দিয়ে ভাল করে ভেজে নিন। তারপর টমেটোর টুকরোগুলো ঢেলে দিয়ে নাড়তে থাকুন। খানিকক্ষণ পর দেখবেন মশলা আর তেল আলাদা হয়ে গিয়েছে। এবার কিমা আর মসুর ডাল দিয়ে রাঁধুন। এই মিশ্রণে সবজি, দালিয়া, চিকেন স্টক কিউব, মশলা, লবণ ও মরিচ দিয়ে প্রেশারে বসিয়ে রাখুন। একবার হুইস্‌ল দেওয়ার পর আঁচ সিমে এনে আরও দুটো হুইস্‌ল বাজতে দিন। তারপর আঁচ নিভিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। কুকারের ঢাকনা খুলে গরম গরম খিচুড়ি পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চাল ছাড়াই খিচুড়ি রান্নার রেসিপি

আপডেট সময় ১১:৫৪:২১ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১