ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমড়া-ডালের বড়ি তৈরি বাড়িতেই!

আকাশ নিউজ ডেস্ক:

গ্রামে গ্রামে বড়ি তৈরির প্রস্তুতি দেখা যায় শীত মৌসুমের আরও দু’তিন মাস আগে থেকে। বড়ি প্রস্তুতের জন্যই অনেকে বাড়িতে চাল কুমড়ার চারা লাগান।

উৎপাদিত চাল কুমড়া সংরক্ষণ করে শীতের কোনো এক সুবিধাজনক সময়ে বাজার থেকে কলাইয়ের ডাল সংগ্রহ করে গ্রামীণ নারীরা লেগে যান বড়ি প্রস্তুতের কাজে। এ যেন এক উৎসব।

তৈরি করা বড়ি সংরক্ষণ করে রাখা যায় বছরজুড়ে। সারা বছরই বিভিন্ন তরকারির সঙ্গে রান্না করে খাওয়া যায় এটি।

এখন শীত মৌসুম। বড়ি তৈরির অন্যতম সময়। আগে পাটায় ডাল পিষতে সময় আর কষ্ট হতো অনেক। আর বর্তমানে মেশিনের মাধ্যমে ডাল পিষে অতি সহজে এই কাজটি করা যায়। ডালের সঙ্গে কুমড়া, কালোজিরা আর বিভিন্ন প্রকারের মসলা মিশিয়ে শৈল্পিক হাতে তৈরি হয় মজাদার এই কুমড়াবড়ি।

শীতে এই শহরের বাড়িতেও অল্প কিছু বড়ি তৈরি করে নিতে পারেন। বড়ি তৈরির রেসিপি:

উপকরণ :

মাসকলাইয়ের ডাল ১ কাপ, চালকুমড়া একটার অর্ধেক, পাঁচফোড়নের গুঁড়া আধা চা চামচ ও কালোজিরা সামান্য।

পদ্ধতি :

প্রথমে মাসকলাইয়ের ডাল সারারাত ভিজিয়ে রাখুন। সকালে চালকুমড়া মিহি করে গ্রেট করে নিন। তারপর ভালো করে ধুয়ে কস বরে করে নিন। ভেজানো ডাল পরিষ্কার করে ধুয়ে নিন।

ডাল পাটায় বেটে বা ব্লেন্ড করে নিন। একটা বড় পাত্রে বাটা ডাল ও চালকুমড়া অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে। ডাল মাখাতে মাখাতে একটা ফ্লাপি ভাব আসবে। তারপর ছাদে পরিষ্কার পাতলা কাপড় পেতে ছোট ছোট করে বড়ি দিতে হবে। দু’দিন ভালোভাবে রোদ লাগলেই শুকিয়ে হয়ে যাবে বড়ি।

এবার এয়ার টাইট পাত্রে সংরক্ষণ করুন। পছন্দমতো মাছ বা সবজির সঙ্গে বছরজুড়েই খেতে পারবেন পছন্দের কুমড়া-ডালের বড়ি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুমড়া-ডালের বড়ি তৈরি বাড়িতেই!

আপডেট সময় ১১:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১