ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিখোঁজ স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ মিলল বাথরুমে

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনা নগরীর দৌলতপুরে নিখোঁজের ৬ দিন পর বাথরুম থেকে অঙ্কিতা দে ছোঁয়া (৯) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের ৬ দিন পর পাবলার বণিকপাড়ার একটি ভবনের নিচতলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত অঙ্কিতা পাবলা বণিকপাড়ার বাসিন্দা সুশান্ত দে’র মেয়ে। সে বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

পুলিশ জানায়, অঙ্কিতা গত ২২ জানুয়ারি দুপুর ১২টার পর থেকে নিখোঁজ হয়। এ ঘটনার পর পরিবার থেকে দৌলতপুর থানায় একটি অপহরণ মামলা করা হয়। ছোঁয়ার বাড়ির সন্নিকটে একটি ভবনের নিচতলা থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি হাসান আল মামুন বলেন, এলাকাবাসী খবর দেওয়ার পর দুপুরে বণিকপাড়া মন্দিরের দক্ষিণ পাশের একটি ভবনের নিচতলার বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় ছোঁয়ার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার জাহাঙ্গীর এবং তার স্ত্রী রিক্তাকে আটক করা হয়। এছাড়া লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

নিখোঁজ স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ মিলল বাথরুমে

আপডেট সময় ০৭:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১