ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আরামবাগের জালে শেখ জামালের গোল উৎসব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জয়রথ ছুটছেই। এবার শফিকুল ইসলাম মানিকের দল আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে রীতিমত গোল উৎসব করল।

বুধবার (২৭ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগকে ৬-০ গোলে হারিয়েছে শেখ জামাল। দলের জয়ে একাই চার গোল করেন ওমর জোবে। বাকি দুই গোল করেন সুলাইমান সিল্লাহ। এই নিয়ে প্রিমিয়ার লিগে শেখ জামালের এটি টানা তৃতীয় জয়। অন্যদিকে টানা চার ম্যাচে হারের লজ্জায় ডুবল আরামবাগ।

খেলার শুরু থেকেই আরামবাগের রক্ষণে মুহুর্মুহু আক্রমণ শানায় শেখ জামাল। চতুর্দশ মিনিটেই রেজাউল করিমের ক্রসে গোলমুখে বল পেয়ে নিখুঁত টোকায় বল জালে জড়িয়ে দেন জোবে। এর চার মিনিট পরেই জোবের পাস ধরে ভালিজনোভ ওতাবেক বল বাড়ান ডি বক্সে থাকা সিল্লাহর দিকে। ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড।

বিরতির মিনিট দশেক আগে ব্যবধান আরও বাড়ায় শেখ জামাল। শাকিল আহমেদের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোল করেন সিল্লাহ। ৬০তম মিনিটে সলোমন কিংয়ের আড়াআড়ি পাসে প্লেসিং শট নেন জোবে। দুই মিনিট পর সলোমনের থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে হ্যাটট্রিক পূরণ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জাহিদ হোসেনের ক্রসে নিজের চতুর্থ গোলের দেখা পান তিনি।

অন্যদিকে দিনের আরেক ম্যাচে বারিধারা ও ব্রাদার্স ইউনিয়ন ৩-৩ গোলে ড্র করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আরামবাগের জালে শেখ জামালের গোল উৎসব

আপডেট সময় ০৮:০২:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১