ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের বিদায় করবো : মান্না

আকাশ জাতীয় ডেস্ক:

গণঅভ্যুত্থান ঘটিয়ে এই সরকারকে বিদায় করার হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রবিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ১৯৬৯-এর মতো করে আর একটি গণঅভ্যুত্থান এখন লাগবে। আজ এখানে ঘোষণা করছি, গণঅভ্যুত্থান ঘটিয়ে এই অবৈধ সরকারের বিদায় করবো।

নাগরিক ঐক্যের পক্ষ থেকে সকলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন একসাথে একমঞ্চ থেকে আন্দোলন করে, এক মঞ্চে সম্ভব না হলে এরশাদবিরোধী আন্দোলনের মতো করে যার যার জায়গা থেকে এক কর্মসূচি নিয়ে আন্দোলন করুন।

এসময় করোনার টিকা বিষয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, প্রধানমন্ত্রী কেন আজ নিজে টিকা না দিয়ে জনগণকে বলেন। এই টিকা নিতে ভয় পাচ্ছেন? নিজেদের জানের ভয় আছে, জনগণের প্রতি কোনো দরদ নেই কেন? এই টিকা নিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের বিদায় করবো : মান্না

আপডেট সময় ০৭:২২:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১