ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

শেখ হাসিনার লাল কালিতে ৩৪ এমপি

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ দলে বিদ্রোহ দমনে কঠোর অবস্থানে যাচ্ছে। চলমান পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের তালিকা তৈরী করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য এদের বহিষ্কার করার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি মাসেই আওয়ামী লীগের অন্তত ৫০ জন বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কৃত হতে যাচ্ছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র গুলো বলছে, বিদ্রোহী প্রার্থীদের অধিকাংশই ‘পুতুল’ মাত্র। তাদের পেছনে রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিরা।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজস্ব উদ্যোগে, তার টীম দিয়ে সারাদেশে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করেছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাধ্যমে সারাদেশের সাংগঠনিক রিপোর্ট পাঠানো হয়েছে আওয়ামী লীগ সভাপতির কাছে।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র গুলো বলছে, সারাদেশে শেখ হাসিনার তথ্য সংগ্রহ এবং সাংগঠনিক রিপোর্টের ভিত্তিতে, আওয়ামী লীগের ৩৪ জন সংসদ সদস্য অভিযুক্ত হয়েছেন। এদের বিরুদ্ধে ৩ ধরনের অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হয়েছে। অভিযোগ গুলো হলো, ১. নিজের পছন্দের প্রার্থী দলীয় মনোনয়ন না পাওয়ায় তাকেসতন্ত্র হিসেবে দাড়  করানো এবং নৌকার প্রার্থীর বিরুদ্ধে তাকে জিতিয়ে আনার জন্য প্রভাব বিস্তার। ২. নৌকার প্রার্থী এমপির পছন্দের এবং অনুগত না হওয়ায় তাকে সহযোগিতা না করা এবং হারানোর জন্য প্রচেষ্টা। ৩. নির্বাচনে নিষ্ক্রিয় থাকা।

আওয়ামী লীগ সূত্র বলছে, এই ৩৪ জন এমপি শেখ হাসিনার লাল কালিতে নাম লিখিয়েছেন। এরফলে দল থেকে আপাতত: বহিষ্কৃত না হলেও ভবিষ্যতে এদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। সংশ্লিষ্ট সূত্র মতে অভিযোগ প্রমাণিত হলে, ভবিষ্যতে তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না। তাদের পর্যায়ক্রমে দলের এবং সরকারের গুরুত্বপূর্ণ সব দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হবে।

আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন ‘আওয়ামী লীগ সভাপতি এবার দলের বিদ্রোহীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন। তাই কয়েকজন এমপি যদি দল থেকে বহিষ্কৃত হন, সংসদ সদস্য পদ হারান, তাহলেও অবাক হবার কিছু নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

শেখ হাসিনার লাল কালিতে ৩৪ এমপি

আপডেট সময় ০৯:২৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১