ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিক্সন চৌধুরীকে থামান অন্যথায় গণআদালতে আপনাদের বিচার হবে: কাদের মির্জা

আকাশ জাতীয় ডেস্ক:   

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর মতো রাজনীতিবিদদের থামাতে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন বসুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা।

আওয়ামী লীগের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনারা নিক্সন চৌধুরীকে থামান অন্যথায় গণআদালতে একদিন আপনাদের বিচার হবে।

বুধবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকার রূপালী চত্বরে ব্যবসায়ী ও পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন আবদুল কাদের মির্জা।

বসুরহাট পৌরসভার মেয়র বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি-জামায়াত হামলা-মামলার শিকার হবে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ হামলা-মামলার শিকার হবে, এই সংস্কৃতি কি বন্ধ হওয়া প্রয়োজন নয়? দেশ আজ কোথায় গেছে। দেশকে ধ্বংস করে দেয়া হচ্ছে। আজকে দেশে যে লুটপাট হচ্ছে এসব কে বলবে? এই কথাগুলো যখন বলি তখন বলা হয় পাগল!

নিক্সন চৌধুরীকে উদ্দেশ করে কাদের মির্জা বলেন, এ দেশে যখন যারা ক্ষমতায় আসে, কিছু কিছু লোক মনে করে দেশটা তাদের। নিক্সন চৌধুরী সাহেব আপনি কি করেন তা দেশের মানুষ জানে, মিডিয়া কর্মীরা জানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিক্সন চৌধুরীকে থামান অন্যথায় গণআদালতে আপনাদের বিচার হবে: কাদের মির্জা

আপডেট সময় ১০:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১