ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে বেয়াইকে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ৩

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের ঘাটাইলে পূর্ব শত্রুতার জেরে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যাক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার মেয়ের শ্বশুর। সোমবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার লক্ষিন্দর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুল ইসলাম ছনখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটানায় নিহতের ছেলে আনিছুর রহমান বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত শনিবার (১৬ জানুয়ারি) থেকে নুরুল ইসলাম নিখোঁজ হন। আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজ নিয়ে কোথাও তার সন্ধান না পেয়ে (১৬ জানুয়ারি) রবিবার একটি সাধারণ ডায়েরি করেন তার ছেলে আনিছুর রহমান। পুলিশ সাধারণ ডায়েরির সূত্র ধরে উদ্ধারে অভিযানে নামে। প্রাথমিকভাবে পুলিশ নিহতের মেয়ের শ্বশুর জামাল হোসেনের মেয়ের জামাই ফজর আলীকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের কথা সে স্বীকার করে। পরে তার সহযোগিতায় পুলিশ ঘটনার সাথে জরিত জামাল হোসেন (৪৫) ও অটোচালক শাহ আলমকে (২২) কে আটক করে। তাদের দেওয়া তথ্যানুসারে উপজেলার লক্ষিন্দর গ্রামের প্রাইমারী স্কুলের পাশে জঙ্গল থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ছেলে আনিছুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দেওয়াজানা বাজার থেকে জোর করে নুরুল ইসলামকে অটোরিক্সায় তোলেন তারা। পরে অটোর ভেতরেই তার শ্বাসরোধ করেন। রামদেবপুর পর্যন্ত পৌছালে যখন বুঝতে পারেন মারা গেছে, তখন লক্ষিন্দর প্রাইমারী স্কুলের পাশের জঙ্গল লাশ ফেলে চলে আসেন। লক্ষিন্দর ইউনিয়নের স্থানীয় সদস্য বাহাদুর জানান, জামাল হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে এসেছেন। তাদের প্রতিবেশীর কাছ থেকে জানতে পারি নিহত নুরুল ইসলাম জামাল হোসের স্ত্রী অর্থ্যাৎ বিয়ানীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে বেয়াইকে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ৩

আপডেট সময় ০৬:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১