ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় সব দেশের প্রবৃদ্ধি মাইনাস, বাংলাদেশ প্লাসে: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার কারণে পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতি প্রবৃদ্ধি মাইনাসে চলে গেছে। অথচ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আমাদের দেশের অর্থনীতি পরিস্থিতি ভালো। কিন্তু বাংলাদেশের অর্থনীতি সূচক এখনও ৫ পার্সেন্ট প্লাসে আছে।

শনিবার রাতে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে আসেনি, সেসব দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। উন্নয়ন থেমে গেছে। জীবনযাত্রা থমকে গেছে। কিন্তু বাংলাদেশের কলকারখানা চলছে, কৃষি চলছে, গার্মেন্টস চলছে এবং দোকানপাট চলছে। সব ক্ষেত্রে আমাদের উন্নয়ন চলছে। তার প্রমাণস্বরূপ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব খাদ্য সংস্থা বলেছে– করোনায় অনেক দেশের প্রায় ২০০ কোটি মানুষ আগামী বছরে খাদ্য সংকটে পড়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে খাদ্যের কোনো সমস্যা হবে না।

ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এমএম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মমতাজ বেগম ও সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, সহসভাপতি আবদুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্যদের পরিচিতির পর বাংলাদেশ যুব গেমস ও বঙ্গবন্ধু ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত জেলার ৬ নারী অ্যাথলেটিককে ক্রেস্ট ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনায় সব দেশের প্রবৃদ্ধি মাইনাস, বাংলাদেশ প্লাসে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১২:২৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০