ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জানুয়ারির শেষ দিকে ভ্যাকসিন পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী বছরের জানুয়ারির শেষের দিকে সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ইতিমধ্যে চুক্তি হয়েছে বলে জানান মন্ত্রী।

বুধবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশের সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘করোনার সময়ে আমেরিকা অর্থনীতিতে ১৫ ভাগ পিছিয়েছে, সেখানে বাংলাদেশ ৫ ভাগ এগিয়েছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।’

জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে। দেশে ৩৮ মেডিকেল কলেজ স্থাপনার অনুমোদন দেয়া হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।’ করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা: এ.এইচ.এম এনায়েত হোসেন বক্তব্য দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান

জানুয়ারির শেষ দিকে ভ্যাকসিন পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০