ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে এলো জাতিসংঘের ২ প্লেন

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি ত্রাণ নিয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর দু’টি প্লেন বাংলাদেশে এসেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে একটি, অপর প্লেনটি বেলা সোয়া ২টার দিকে বাংলাদেশে অবতরণ করে বলে ইউএনএইচসিআর সূত্রে জানা যায়।

চার্টার্ড বোয়িং ৭৭৭ নামে একটি প্লেন প্রয়োজনীয় আশ্রয়ের উপকরণ, জেরি ক্যান, কম্বল, ঘুমানো মাদুর এবং অন্যান্য সমগ্রীসহ সংযুক্ত আরব-আমিরাতের দুবাই থেকে কক্সবাজারে আসে। অপর আরেকটি ফ্লাইট দুপুরের পর ত্রাণ সামগ্রী নিয়ে দুবাই থেকে কক্সবাজার পৌঁছে। সেখান থেকে ট্রাক যোগে ত্রাণ সমাগ্রী কক্সবাজারের টেকনাফ সীমান্তে মানবেতর জীবন-যাপন করা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

জাতিসংঘের সর্বেশষ তথ্য মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঠাঁই নিয়েছে।

এদিকে, রোহিঙ্গা গোষ্ঠী বাংলাদেশে আসার পথে মিয়ানমার সেনাবাহিনীর হাতে খুন, ধর্ষণ ও নির্যাতনের মতো ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরে হেঁটে আসা বেশির ভাগ রোহিঙ্গা এখন অসুস্থ, অবিশ্রান্ত। তারা এখন খাদ্য, পানি ও নিরাপদ আশ্রয়ের জন্য মুখিয়ে আছে বলেও জানায় জাতিসংঘ।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি তল্লাশিচৌকিতে কোনো এক বিদ্রোহী গোষ্ঠী হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ নিহত হন ৭০ জনের বেশি মানুষ। ওই হামলার জন্য দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা সম্প্রদায়কে দায়ী করে তাদের ওপর নির্বাচারে নির্যাতন ও হত্যা শুরু করে। এরপর থেকেই রাখাইন রাজ্য থেকে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে এলো জাতিসংঘের ২ প্লেন

আপডেট সময় ১০:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭