ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘হৃদয়কে আমিই বিয়ে করিয়েছি’

অাকাশ বিনোদন ডেস্ক:

‘হৃদয়কে আমিই বিয়ে করিয়েছি। রোববার সন্ধ্যায় ধানমন্ডিতে মেয়ের বাবার বাসায় আক্‌দ হয়েছে। ভেবেছিলাম, জানুয়ারি মাসে একটি অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব। সেটা আর হলো না। এর আগেই সবাই জেনে গেছে।’ বললেন রিপন খান, হৃদয় খানের বাবা। আর হৃদয় খান বললেন, ‘আমি বিয়ে করেছি।’

সংগীতশিল্পী হৃদয় খান বিয়ে করেছেন। ১০ সেপ্টেম্বর ধানমন্ডিতে তাঁর বিয়ে হয়েছে ঘরোয়াভাবে। আগের দিন সন্ধ্যায় হয়েছে গায়েহলুদ। পাত্রীর নাম হুমায়রা। পড়াশোনা করেছেন মালয়েশিয়ায়। হুমায়রার সঙ্গে হৃদয় খানের পরিচয় হয়েছে বছর খানেক আগে। তবে বিয়ে হয়েছে পারিবারিকভাবে।

রিপন খান জানান, মা-বাবার সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না হৃদয় খানের। এই বিয়ের কারণেই নাকি মা-বাবার সঙ্গে হৃদয় খানের যোগাযোগ তৈরি হয়েছে।

এর আগে হৃদয় খান নিজের ইচ্ছায় সুজানা জাফরকে বিয়ে করেন। এই বিয়ের কারণেই পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। আড়াই বছর আগে হৃদয় খান ও সুজানার বিবাহবিচ্ছেদ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

‘হৃদয়কে আমিই বিয়ে করিয়েছি’

আপডেট সময় ০৯:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭