ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি`র আহ্বান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে চলমান রোহিঙ্গা সংকট সমাধানে আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। রোববার কাজাখাস্তানের রাজধানী আস্তানায় সংগঠনটির নেতারা রোহিঙ্গাদের দমন-নিপীড়ন বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে মিয়ানমার সরকারকে আহ্বান জানান।

কাজাখাস্তানের আস্তানায় প্রথমবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আয়োজিত সম্মেলনে উঠে আসে রোহিঙ্গাদের নিধনের বিষয়টি। সম্মেলনের ফাঁকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর নির্যাতনের বিষয়ে জরুরি বৈঠক ডাকা হয়।

রোববারের সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, শান্তি বজায় রাখতে মুসলিম দেশগুলোর ঐক্য বজায় রাখা খুবই জরুরি। উন্নতি ও স্থিতিশীলতা বজায় রাখতেও এর প্রয়োজনীয়তা রয়েছে। তিনি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের পর্যবেক্ষকদের তদন্তকাজ চালানোর অনুমতি দিতে এবং দোষীদের বিচারের আওতায় আনতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান। এসময় ওআইসি`র ৫৭টি দেশভুক্ত জোটের নেতারা রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিষ্ঠুরতায় উদ্বেগ প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি`র আহ্বান

আপডেট সময় ০৬:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭