ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিংগাইরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক: 

মানিকগঞ্জের সিংগাইরে এক সন্তানের জননী ও পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ এলিনাকে (৩০) গলা কেটে হত্যার চেষ্টা করেছে স্বামী মো. রাজিব হোসেন (৪০)। তাকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যার দিকে সিংগাইর পৌর এলাকার কাশিমনগর গ্রামে মৃত আবদুল মালেকের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

রাজিব হোসেন সিংগাইর পৌর এলাকার গোলড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে এবং গৃহবধূ এলিনা একই এলাকার ইলিয়াস হোসেনের মেয়ে।

প্রতিবেশী সূত্রে জানা যায়, রাজিব হোসেন তার স্ত্রী সন্তান নিয়ে উপজেলার সিংগাইর পৌর এলাকার কাশিমনগর গ্রামের মৃত আবদুল মালেকের বাড়ির দুইচালা ঘরের একটি রুম ভাড়া নিয়ে দেড় বছর যাবত বসবাস করে আসছিল। স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে ঝগড়া হলে শনিবার সন্ধ্যায় স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও মুখে বেশ কিছু আঘাত করে পালানোর সময় প্রতিবেশীরা এগিয়ে এসে রাজিবকে ঘরের মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

স্থানীয়রা গৃহবধূ এলিনাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। বর্তমানে তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

এ ব্যাপারে পুলিশের এসআই হাসানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাজিবকে আটক করে রোববার মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিংগাইরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টা

আপডেট সময় ১০:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০