ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

সংবাদ সম্মেলনে কাঁচা মাছ চিবিয়ে খেলেন সাবেক মন্ত্রী!

আকাশ নিউজ ডেস্ক:   

সংবাদ সম্মেলনে কাঁচা মাছেই কামড় বসালেন সাবেক মন্ত্রী! আবার তা চিবিয়ে খাইয়ে দেখালেনও! তিনি শ্রীলঙ্কার সাবেক মৎস্য মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি।

কলম্বোয় এক সংবাদ সম্মেলনে তার এই কীর্তি দেখে থ সকলেই। তবে বিশেষ একটি কারণেই এমনটা করেছেন এই সাবেক মন্ত্রী। আসলে করোনা মহামারিতে অন্য দিকগুলোর মতোই মৎস্যচাষেও মন্দা দেখা দেয়েছে। সামুদ্রিক মাছের বিক্রি শ্রীলঙ্কায় এক ঝটকায় অনেকটাই কমে গেছে। আর সেই কারণে মাছের বিক্রি বাড়াতে এই অভিনব পন্থা বের করেন তিনি। বুঝিয়ে দিতে চান, মহামারিতেও সম্পূর্ণ সুরক্ষিত সামুদ্রিক মাছ। কাঁচাই যখন খাওয়া সম্ভব, তখন রেঁধে নিলে তো কোনও সমস্যাই থাকবে না।

গত মাসেই কলম্বোর সেন্ট্রাল ফিশ মার্কেটে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়ায়। বন্ধ হয়ে যায় মার্কেট। বিক্রি না হওয়া হাজার হাজার মাছ নষ্ট হয়ে যায়। চাহিদা না থাকায় এক ঝটকায় অনেকখানি কমে যায় মাছের দামও। যার ফলে বিপুল ক্ষতির মুখে পড়েন মাছ ব্যবসায়ীরা। মাছ খেতে রীতিমতো ভয় পাচ্ছিলেন শ্রীলঙ্কাবাসীরা। সেই আতঙ্ক দূর করতেই আসরে নামেন সাবেক মৎস্য মন্ত্রী।

কাঁচা মাছে কামড় দিয়ে তিনি বলেন, “আমাদের মৎস্য ব্যবসায়ীরা মাছ বিক্রি করতে পারছেন না। কারণ, দেশবাসী মাছ খেতেই চাইছে না। সেই জন্য এই মাছটা সঙ্গে এনেছি। দেখুন, এটা খেলে কোনও সমস্যা নেই। প্রত্যেককে অনুরোধ জানাব, সকলে যেন আগের মতোই মাছ খান। ভয়ের কোনও কারণ নেই। এর থেকে করোনা সংক্রমিত হবেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সংবাদ সম্মেলনে কাঁচা মাছ চিবিয়ে খেলেন সাবেক মন্ত্রী!

আপডেট সময় ১০:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০