ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

একাই আটজনকে অঙ্গ দান করেছে এই কিশোরী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইংল্যান্ডের সমারসেট অঞ্চলের এক কিশোরী (১৩) একাই আটজনকে তার অঙ্গ দান করেছে। এদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে।

কিশোরীর নাম জেমিমা লেজেল। ২০১২ সালে তার মৃত্যু মস্কিষ্কের এক জটিল রোগের কারণে। তার দান করে যাওয়া অঙ্গগুলো হলো হার্ট (হৃদয়), প্যানক্রিয়াস (অগ্ন্যাশয়), লাঞ্চ (ফুসফুস), কিডনি (বৃক্ব), স্মল বাওয়েল (ক্ষুদ্রান্ত্র) ও লিভার (যকৃত)।

জেমিমার মা-বাবা বলেন, সে খুব চতুর, সহানুভূতিশীল ও সৃজনশীল ছিল। ব্রিটিনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, এর আগে একজনের কাছ থেকে এত অঙ্গ দান করার ঘটনা ঘটেনি।

মায়ের ৩৮তম জন্মদিনের অনুষ্ঠানে জেমিমা অজ্ঞান হয়ে পড়ে। এর চারদিন পর ব্রিস্টল রয়্যাল শিশু হাসপাতালে তার মৃত্যু হয়। তার হার্ট, ক্ষুদ্রান্ত্র ও অগ্ন্যাশয় তিনজনকে দান করা হয়। দুজনকে দেওয়া হয় দুটি কিডনি। এ ছাড়া লিভার টুকরো করে দেওয়া হয় দুজনকে এবং আরেকজনকে দেওয়া হয় ফুসফুস।

জেমিমা মা সোফি লেজেল (৪৩) ও বাবা হার্ভি লেজেল বলেন, তারা জানতেন জেমিমা তার অঙ্গ দান করতে আগ্রহী। কারণ মৃত্যুর কয়েক সপ্তাহ আগে সে এ বিষয়ে কথা বলেছিল। তাদের এক পরিচিত ব্যক্তি দুর্ঘটনার শিকার হলে এ বিষয় সে কথা বলেছিল।

কিশোরীর স্মরণে জেমিমা লেজেল ট্রাস্ট গঠন করেছেন পরিবার সদস্যরা। এই ট্রাস্ট মানুষের অঙ্গ দানে উৎসাহ ও সহায়তা দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

একাই আটজনকে অঙ্গ দান করেছে এই কিশোরী

আপডেট সময় ০২:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭