ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

এবার রিটার্ন জমার সময় নিয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমা দেয়ার সময় এবার ঢালাওভাবে বাড়ানো হবে না।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার এনবিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

করোনার কারণে রিটার্ন জমার সময় বাড়ানো হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ঢালাওভাবে বাড়ানো হবে না। তবে যারা নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে পারবেন না, তারা আইনানুযায়ী সময়ের জন্য আবেদন করতে পারবেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেয়া যাবে। করোনার কারণে এবার কর মেলা হচ্ছে না।

তিনি বলেন, করদাতাদের সুবিধার জন্য প্রতিটি কর অঞ্চলে কর মেলার পরিবেশে রিটার্ন গ্রহণ, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদান, কর তথ্যসেবা প্রদান করা হচ্ছে। রিটার্ন দাখিলের পর করদাতাদের তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্রও দেয়া হচ্ছে।

অনতিবিলম্বে সব ইন্টারনেট ভিত্তিক কোম্পানি যেমন গুগল-ফেসবুক, ইউটিউব, অ্যামাজন কোম্পানিগুলোকে পরিশোধিত অর্থ থেকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সব ধরনের ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আদায় করতে নির্দেশ দিয়ে গত ৮ নভেম্বর একটি রায় দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের এই নির্দেশনার বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, রায় এখনও হাতে আসেনি। এই খাত থেকে রাজস্ব আদায়ে অসুবিধা হল- শুধু ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থ থেকেই আমরা রাজস্ব পাই। হুন্ডির মতো অন্যান্য মাধ্যমে অর্থ পাঠানো হলে তা থেকে রাজস্ব পাওয়া যায় না। এসব নিয়ে ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি, বাণিজ্য এবং তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

এবার রিটার্ন জমার সময় নিয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় ০৬:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০