ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আকবরকে ধরার জন্য ৫০ হাজার টাকা পাচ্ছেন রহিম

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে আলোচিত রায়হান হত্যার প্রধান অভিযুক্ত আসামি এসআই (বরখাস্ত) আকবরকে ধরিয়ে দিতে সহায়তা করেন সিলেটের কানাইঘাটের সাহসী ব্যক্তি রহিম উদ্দিন। আর আকবরকে ধরার জন্য রহিম পাচ্ছেন ৫০ হাজার টাকা পুরস্কার।

গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কানাডা প্রবাসী মো. জয়নাল আবেদীন জামিল রহিম উদ্দিনকে এ পুরস্কার দেয়ার ঘোষণা দেন।

সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে লাইভে এসে এ ঘোষণা দেন মো. জয়নাল আবেদীন। ফলে রহিম উদ্দিন পাচ্ছেন ৫০ হাজার টাকা পুরস্কার।

মো. জয়নাল আবেদীন বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক।

সিলেটের আলোচিত রায়হান হত্যার প্রধান অভিযুক্ত সাময়িক বরখাস্তকৃত এসআই আকবর হোসেনকে কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে আকবরকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে আখালিয়া এলাকার রায়হান আহমদের মৃত্যুর এক মাসের মাথায় গ্রেফতার করা হল মূল অভিযুক্ত ওই ফাঁড়ির সাবেক ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়াকে।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

এ ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হেফাজতে মৃত্যু আইনে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী। স্ত্রীর দায়ের করা মামলাটির তদন্ত করছে পিবিআই। এদিকে ঘটনার পর পরই পালিয়ে যায় আকবর হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আকবরকে ধরার জন্য ৫০ হাজার টাকা পাচ্ছেন রহিম

আপডেট সময় ০৬:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০