ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারিতে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিমলার সিনেমা

আকাশ বিনোদন ডেস্ক : 

২০১৪ সালে শুটিং শুরু হয় অসম প্রেমের গল্পের সিনেমা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। রুবেল আনুশ পরিচালিত প্রথম সিনেমাটি আগামী ১৪ ফেব্রুয়ারি যে কোনো একটি ওটিটি তথা অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে।

সোমবার (০৯ নভেম্বর) প্রকাশ করা হয়েছে ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা সিমলা অভিনীত সিনেমাটির প্রথম পোস্টার।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে রুবেল আনুশ বলেন, নানা জটিলতায় ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ এতদিন মুক্তি দেওয়া যায়নি। তবে বর্তমানে সিনেমাটির সকল কাজ সম্পন্ন হয়েছে। এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছি। বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের আলোচনা চলছে। কয়েকদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে। আশা করছি আগামী ১৪ ফেব্রুয়ারি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ মুক্তি দিতে পারবো।

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও ‘ঘেটুপুত্র কমলা’খ্যাত মামুন। কলেজ পড়ুয়া এক তরুণের সঙ্গে বিদেশ থেকে পড়াশোনা সম্পন্ন করে আসা এক তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

‘নিষিদ্ধ প্রেমের গল্প’-এ আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিমুল খান, মুসা, বাপ্পি, টুটুল চৌধুরী, পুলক হায়দার, শিশির আহমেদ, লাবণী, আফরিন, সাদিয়া, বাদলসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেব্রুয়ারিতে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিমলার সিনেমা

আপডেট সময় ১০:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০