ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় ব্যবসায়ীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামে রচনা রানী অধিকারী (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের দাবি, অজ্ঞাত কারণে তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে প্রতিবেশীরা গৃহবধূ রচনার মৃত্যু নিয়ে সন্দেহ করছেন। তাদের ধারণা, শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দেন। পরে লাশ হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়, রচনা নারী অধিকারী শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের সোনাতলা সড়কের কাপড় ব্যবসায়ী অনিক অধিকারীর স্ত্রী। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, রচনা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তদন্ত করলেই আসল রহস্য বের হবে।

শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, রচনার স্বামী অনিক অধিকারী ও পরিবারের অন্য সদস্যরা দাবি করছেন, অজ্ঞাত কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় ব্যবসায়ীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ১২:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০