ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ভাতা তুলতেন ভাতিজা

আকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বটিনা গ্রামে মুক্তি‌যোদ্ধা চাচা ধীরেন্দ্র নাথ বর্মণকে বাবা হি‌সে‌বে দেখিয়ে মু‌ক্তি‌যোদ্ধার ভাতা তোলার অভিযোগে ভাতিজা জগেন্দ্র নাথ বর্মণকে (৩৩) আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

পুলিশের হাতে আটক হওয়া জগেন্দ্র নাথ বর্মণ সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বটিনা গ্রামের ধনি চরণ বর্মণের ছেলে।

জানা যায়, মুক্তিযোদ্ধা পর ১৯৯৫ সালে ধীরেন্দ্র নাথ বর্মণ ভারতে চলে যান। মা‌কে চাচার স্ত্রী আর নিজেকে চাচার সন্তান হি‌সে‌বে জাতীয় পরিচয়পত্রের নাম বদলিয়ে মু‌ক্তি‌যোদ্ধার ভাতাসহ বিভিন্ন সু‌যোগ-সুবিধা ভোগ ক‌রে আসছিলো ভাতিজা জগেন্দ্র নাথ বর্মণ।

এবার দু-ভাই‌কে চাচার পুত্র হি‌সে‌বে দেখাতে ভোটার আইডি কার্ড সংশোধন করতে রবিবার (১ নভেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিসে আসলে নির্বাচন অফিস তার প্রতারণার বিষয়‌টি টের পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনকে জানা‌ন। পরে ইউএনও এসে জিজ্ঞাসাবাদ করলে সে প্রতারণার কথা স্বীকার করলে তা‌কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ইউএনও।

এ বিষ‌য়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, মু‌ক্তি‌যোদ্ধা চাচা‌কে বাবা হি‌সে‌বে জাতীয় পরিচয়পত্রে তুলে ধ‌রে সরকারি ভাতা পেয়ে আসছিল ভাতিজা জগেন্দ্র নাথ বর্মণ ও তার মা। তবে আজ তার চ্যাট ভাইদেরও পিতার নাম সংশোধন কর‌তে জেলা নির্বাচন কার্যালয়ে আসলে তার প্রতারণার বিষয়‌টি জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ভাতা তুলতেন ভাতিজা

আপডেট সময় ০২:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০