ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে ঈদে মিলাদুন্নবী পালিত

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ঈদে মিলাদুন্নবী (স.) ২০২০ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দূতালয়ে আলোচনা সভা, মিলাদ মহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

কাউন্সেলর ও দূতালয় প্রধান নাফিসা মনসুর জানান, করোনাভাইরাসের কারণে মুম্বাইয়ে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও প্রবাসী বাংলাদেশি প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য অতিথি এবং উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. লুৎফর রহমান তার বক্তব্যে মহানবী (স.)-এর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক ও আদর্শের ওপর আলোকপাত করেন। মহানবীর (স.)-এর আদর্শ, সহমর্মিতা ও সহনশীলতা আজকের বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এ আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তিগত জীবনেও আমরা আমাদের মঙ্গল ও উন্নতি বিধান করতে পারি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

আলোচনা সভায় অন্য বক্তারা মহানবীর (স.) আদর্শ অনুসরণের আহ্বান জানান। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সারা বিশ্বে করোনা আক্রান্ত বিশেষ করে দেশে-বিদেশে আক্রান্ত সব বাংলাদেশির দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়। দেশ ও জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজত করা হয়। মিলাদ মাহফিল শেষে আপ্যায়ন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে ঈদে মিলাদুন্নবী পালিত

আপডেট সময় ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০