ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

শাহজালালে ২৯ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবকের ব্যাগের ভেতরে থাকা পিতলের তৈজসপত্রের ভাঙাড়ির থেকে ২৯ লাখ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। ইতালির রোম থেকে আসা ওই যাত্রীর নাম সালমান মুকুল (৩৮)। তিনি ঢাকার সাভারের বাসিন্দা।

বৃহস্পতিবার তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২১ ফ্লাইটে করে আসা এক যাত্রীর কাছ থেকে এসব উদ্ধার করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা ৪৫ মিনিটে আসা ওই ফ্লাইটের সন্দেহজনক যাত্রীদের ওপর নজরদারি রাখা হয়। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সালমান মুকুলের ব্যাগেজ স্ক্যান করে ব্যাগে থাকা পিতলের তৈজসপত্রের ভাঙাড়ির ভেতরে বাদামি স্কচটেপ পেঁচানো ৪টি প্যাকেট থেকে বিভিন্ন স্বর্ণালঙ্কারের ভাঙা অংশ উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

শাহজালালে ২৯ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

আপডেট সময় ০৬:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭