ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছেলের কোলে চড়ে ভোট দিলেন ৯৫ বছর বয়সী শাহ বানু

আকাশ জাতীয় ডেস্ক:  

বয়সের ভারে দীর্ঘদিন ধরে বিছানায় ৯৫ বছর বয়সী শাহ বানু। ছেলে মেয়ের সহযোগিতায় বিছানাতেই খাওয়া-দাওয়া।

তাতে কী হবে, ভোট তো দিতেই হবে। ভোট দেওয়ার জন্য বায়না ধরলেন ছেলের কাছে। তাই মায়ের আবদার মেটাতে শেষ পর্যন্ত কোলে করে নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন ছেলে সামসু তালুকদার।

বলছিলাম বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামের মৃত আমজেদ তালুকদারের স্ত্রী শাহ বানুর কথা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন শাহ বানু।

ভোট দেওয়া শেষে শাহ বানু বলেন, বাবা বয়স হইছে, যে কোনো সময় আল্লাহ নিয়া যাইবো। আর কখনো ভোট দিতে পারবো কি-না জানি না। তাই ভোট দিতে আইলাম।

ছেলে সামসু তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে মা খুব অসুস্থ। বিছানা থেকে উঠতে পারেন না। নির্বাচনের কথা শুনেই ভোট দিতে যাওয়ার জন্য বায়না শুরু করলেন। অনেক বোঝানো সত্ত্বেও তিনি ভোট দেওয়ার ব্যাপারে অটল ছিলেন। শেষ পর্যন্ত কোলে করে নিয়ে ভোট দিতে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিয়ে মা খুব খুশি। আল্লাহর কাছে দোয়া করি মা যেন আরও কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেন।

সকাল ৯টা থেকে থেকে শরণখোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছেলের কোলে চড়ে ভোট দিলেন ৯৫ বছর বয়সী শাহ বানু

আপডেট সময় ০২:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০